দীনের ভাব যেদিন উদয় হবে

শিল্পী: লালন

গীতিকার: লালন

দীনের ভাব যেদিন উদয় হবে।
সেইদিনে মন ঘোর অন্ধকার ঘুচে যাবে
মণিহারা ফণীর মতন
তেমনি ভাব রাগের করণ
অরুণ বসন ধারণ
বিভূতি বিভূষণ লবে।
ভাবশূন্য হৃদয়ের মাঝার
মুখে পড়ো কালাম আল্লার
তাইতে কি মন হবি তারণ
ভেবেছো এবার॥

অঙ্গে ধারণ করো বে-হাল
হৃদয়ে জ্বালো প্রেমের মশাল
দুই গুণ হইবে উজ্জ্বল
মুরশিদ-বস্তু দেখতে পাবে॥
হাদিসে লেখেছে প্রমাণ
আপনার আপনি গে জান্
কি রূপে সে কোথা হতে কহিছে জবান
না ক’রলে মন সে সব দিশে॥
তরীকের মঞ্জীলে বসে
তিনেতে তিন আছে মিশে
ভাবুক হইলে জান্তে পারে॥
একের জুতে তিনটি লক্ষণ
তিনের ঘরে আছে রে ধন
তিনের মর্ম সাধিলে হয়
সে রূপ দরশন॥
সাঁই সিরাজের হক্কের চরণ
ভেবে কহে ফকির লালন,
কথায় কি তার হয় আচরণ
খাঁটি হও মন দীনের ভাবে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ