মানুষ লুকাইল কোন শহরে

শিল্পী: লালন

গীতিকার: লালন

মানুষ লুকাইল কোন শহরে।
এবার মানুষ খুঁজে পাইনে গো তারে॥
ব্রজ ছেড়ে নদেয় এলো,
তার পূর্বান্তরে খবর ছিল,
এবে নদে ছেড়ে কোথা গেল,
যে জানো বল মোরে॥
স্বরূপে সেই রূপ দেখা
যেমন চাঁদের আভা
এমনি মতো থেকে কোথা
প্রভু ক্ষণেক ক্ষণেক বারাম দেয় রে॥
কেউ বলে তার নিজ ভজন,
করে নিজ দেশে গমন,
মনে মনে ভাবে লালন,
এবার নিজ দেশ বলি কারে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ