নয়া জামাই ধীরে ধীরে খাইও

শিল্পী: বাংলা গান

নয়া জামাই ধীরে ধীরে খাইও

চিতল মাছের কাটা গলায় লাগাইবায় চাইও।

থালের ভাত লাড়ো চাড়ো আশে পাশে চাও

কেউ না চাইলে বুঝি টপ টপাইয়া খাও।

আমরা আর চাইব না যত পারো খাও

কাড়া কাটিয়া বুজাই দেও পইঞ্চাশ মনা নাও।

কইন্যার ভাইয়ের বধূ গেলা মাছের ভাজা লইয়া

থালে দিবার আগে নিলো থাপা দিয়া।

মাছের ভাজা খাইয়া বেটা জিফরা লাড়ে চাড়ে

আরেকখান ভাঙ্গা ভাজার লাগি জোড় হাত করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ