সামান্যে কি সে ধন পাবে
শিল্পী: লালন
গীতিকার: লালন
সামান্যে কি সে ধন পাবে।
দীনের অধীন হয়ে সাধিতে হবে॥
সাধন-পথে কি না হলো
বাদশারা বাদশাই ছাড়িল
কুলবতীর কুল গেল
কালারে ভেবে॥
কত কত মুনি-ঋষি
যুগ-যুগান্তর বনবাসী
পাব বলে কালশশী
বসিয়ে তপে॥
গুরুপদে কতজনা
বিনামূল্যে হ’য়ে কেনা
করে গুরুর দাস্যপনা
সে ধনের লোভে॥
চরণ-ধনের যারো আশা
অন্য ধনের নাই লালসা
লালন ভেড়ের বুদ্ধিনাশা
দোভাসা ভবে॥
লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন