মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে

শিল্পী: লালন

গীতিকার: লালন

মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে।
আপনি রাজা আপনি প্রজা ভবের পরে॥
আহাদ রূপ লুকায় আহাদি আহামদি রূপ ধরে।
এ মর্ম না জেনে বান্দা পড়বি ফেরে॥
বাজিকর পুতলো নাচায় কথা কওয়ায় আপনি তারে।
জীব-দেহ সাঁই লীলায় ফেরায় সেই প্রকারে॥
আপনারে চিনবে যে জন পশবে সে জন ভেদের ঘরে।
সিরাজ সাঁই কয়, লালন কি আর বেড়াও ঘুরে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ