এবার কে তোর মালিক চিনলিনে তারে

শিল্পী: লালন

গীতিকার: লালন

এবার কে তোর মালিক চিনলিনে তারে।
এমন জনম আর হবে মন কি, এমন জনম আর হবে রে॥
দেবের দুর্লভো এবার
মানব-জনম তোমার
এমন জনম আচার
করলি কিরে॥
নিশ্বাসের নাহি রে বিশ্বাস
পলকেতে করবে নৈরাশ
এবার মনে রবে মনের আশ
বলবি কারে॥
এখন শ্বাস আছে বজায়
যা করোরে তাই সিদ্ধি হয়
দরবেশ সিরাজ সাঁই তাই বারে বারে কয়
লালনেরে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ