শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফের সখি, শ্যামচন্দ্র নাহি রে।
দুলই কুসুমমুঞ্জরি, ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে।
শশিসনাথ যামিনী, বিরহবিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।
অধর উঠই কাঁপিয়া সখিকরে কর আপিয়া—
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।
মৃদু সমীর সঞ্চলে হরয়ি শিথিল অঞ্চলে
বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে।
কুঞ্জ-পানে হেরিয়া অশ্রুবারি ডারিয়া
ভানু গায়— শূন্যকুঞ্জ, শ্যামচন্দ্র নাহি রে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন