শহরে ষোল জন বোম্বেটে

শিল্পী: লালন

গীতিকার: লালন

শহরে ষোল জন বোম্বেটে
করিয়ে পাগলপারা নিল তারা সব লুটে॥
রাজ্যেশ্বর রাজা যিনি,
চোরের ও সে শিরোমণি,
নালিশ করবো আমি
কোনখানে কার নিকটে॥
পাঁচজনা ধনী ছিল,
তারা সব ফতুর হ’লো,
কারবারে ভঙ্গ দিল
কখন যেন যায় উঠে॥
গেল ধনমান আমার
খালি ঘর দেখি জমার
লালন কয়, খাজনারো দায়
কখন যেন যায় লাটে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ