তুমি এসো ফিরে এসো যদি আসে ছেলেবেলা

শিল্পী: গৌরীপ্রসন্ন মজুমদার

গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার

সুরকার: রবীন চট্টোপাধ্যায়

তুমি এসো ফিরে এসো,
যদি আসে ছেলেবেলা
দুজনাতে হবে যেনো
ঘর বাঁধা বাঁধা খেলা ।।

জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী
সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি,
তবে তখনই দেব ভাসিয়ে
পাতাবাহারের সেই ভেলা ।।

পৌষ পরবের চোত গাজনের সেই দেশে
চলো একবার এই আমরা যাই ভেসে,
বনো চম্পার সেই মালাটি
হোক স্বপ্নেই গেঁথে ফেলা ।।

***

গান – তুমি এসো ফিরে এসো যদি আসে ছেলেবেলা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে