ফকিরি করবি ক্ষ্যাপা কোন্ রাগে

শিল্পী: লালন

গীতিকার: লালন

ফকিরি করবি ক্ষ্যাপা কোন্ রাগে।
হিন্দু-মুসলমান দুইজন দুইভাগে॥
আছে বেহেস্তের আশায় মমিনগণ,
হিন্দুদিগের স্বর্গেতে মন,
বেহেস্তের মুখ ফাটক সমান
শরায় ভাল তাই জানে॥
যায় ফকিরি সাধন ক’রে,
খোলসা রয় হুজুরে
টল কি অটল মকাম সেই
নেহাজ ক’রে জান আগে॥
আখের অটল প্রাপ্ত কিসে হয়,
মুরশিদের ঠাঁই জানা যায়,
সিরাজ সাঁই কয়, লালন ভেড়ো
ভুগিস্নে ভবের ভোগে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ