দিল দরিয়া

শিল্পী: ভূমি

দিল দরিয়ারে তোরে কিসের কথা কই

ওরে মাঝিরে মাঝিরে কোথাও ভাসি

দোর খুলিয়ারে আমি আশায় আশায় রই

ওরে মাঝিরে মাঝিরে কোথাও ভাসি

আষাঢ় শ্রাবনে লো মাঝি তোর ঐ

উদাস উঠান বুকে

আমি সাঁঝের বেলা গোয়াল ধারে

ঠায় বসে রই

হায় বসে রই

শোন দরিয়ারে আমায়

দে ফিরায়ে দে আমার মাঝি

ও আমার মাঝি

বৈকাল বেলা ঘাটের ধারে

যাই ছুটিয়া বারে বারে

সবার মাঝি ঘরে ফেরে আমার মাঝি নাই

শোন ময়না তোর গানে

দুঃখ ঝরে রাতে ময়নারে

ও ময়নারে

শিমুল পলাশ গাছের ফাকে

রোদ আসে তোর মোরগ ডাকে

আসমানে রঙে আবার বেলা বয়ে যায়

———————

ব্যান্ড – ভূমি

এ্যালবাম – যাত্রা শুরু

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে