অসার ভেবে সার দিন গেল আমার

শিল্পী: লালন

গীতিকার: লালন

অসার ভেবে সার দিন গেল আমার
সার বস্তু ধন এবার হ’লাম রে হারা।
হাওয়া বন্ধ হ’লে সব যাবে বিফলে
দেখে শুনে নালিশ গেল না মারা॥

গুরু যারে সদয় হয় এ সংসারে
লোভে সঙ্গ দিয়ে সেই যাবে সেরে
আঘাটায় আজ মরণ আমারে
জানলাম না রে গুরুর করণ কি ধারা॥
মহতে কয়, পূর্বে থাকলে সুকৃতি
দেখতে শুনতে গুরুর পদে হয় রতি
সে পুণ্য মোর থাকিত যদি
তবে কি রে হইতাম এমন পামরা॥
সময় ছাড়িয়ে জানিলাম এখন
গুরুর কৃপা নইলে বৃথা সে জীবন
বিনয় ক’রে কয় অধীন লালন,
মন রে, আর কি আমি এবার পাবো কিনারা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ