সাঁই দরবেশ যারা

শিল্পী: লালন

গীতিকার: লালন

সাঁই দরবেশ যারা,
আপনারে ফানা করে অধরে মিশায় তারা
মন যদি আজ হওরে ফকির,
নেও জেনে সেই ফানার ফিকির
ধরো অধরা।
ফানার ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মসকরা॥
কূপ জলে সে গঙ্গাজল
পড়িলে সে হয়রে মিশাল
উভয় একধারা।
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিশল করা
মুরশিদ রূপ আর আলেক নূরী
এক মনে কেমনে করি
দুই রূপ নেহারা।
লালন বলে, রূপ সাধনে
হ’সনে যেন ঠিকহারা॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ