এতদিন পালিলাম ময়না কত আদর করে

শিল্পী: বাংলা গান

এতদিন পালিলাম ময়না কত আদর করে

আজি হতে ওগো ময়না যাইবা পরের ঘরে

তোমার দয়াল বাবায় তোমারে দিয়া বিয়া

তুমি বিনা একা ঘরে কেমনে বঞ্চিবা।

কঠিন তোমার বাপে তোমারে দিলা বিয়া

পাষাণে মাথা ভাঙ্গিব তোমার লাগিয়া।

যাও যাও প্রাণের ঝি যাও শ্বশুর দেশে

গুরুজনের সেবা তুমি করিও যতনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ