শ্যামল ছায়া, নাইবা গেলে
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যামল ছায়া, নাইবা গেলে
শেষ বরষার ধারা ঢেলে।
সময় যদি ফুরিয়ে থাকে— হেসে বিদায় করে তাকে,
এবার নাহয় কাটুক বেলা অসময়ের খেলা খেলে।
মলিন, তোমার মিলাবে লাজ—
শরৎ এসে পরাবে সাজ।
নবীন ববি উঠবে হাসি, বাজাবে মেঘ সোনার বাঁশি—
কালোয় আলোয় যুগলরূপে শূন্যে দেবে মিলন মেলে।
রবীন্দ্রনাথ ঠাকুর, public domain since 2002. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন