বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে

শিল্পী: বাংলা গান

বাবাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে

বাবাজীর আহ্লাদের ঝিয়াই মাইজীর পরানী রে।

কেমনে দিতা পরানের ঝিয়াই পরের ঘরে তুইলা রে।

চাচাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে

চাচাজীর আহ্লাদের ভাতিঝি চাচীজীর পরানী রে।

কেমনে দিতা পরানের ভাতিঝি পরের ঘরে তুইলা রে।

ভাইর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে

ভাইয়ের আহ্লাদের ভইন ভাবীর পরানী রে।

কেমনে দিতা পরানের ভইনরে পরের ঘরে তুইলা রে।

দাদাজীর ঘরে হামাইয়া কইন্যায় কান্দইন জারে জারে

দাদাজীর আহ্লাদের নাতিন দাদীর পরানী রে।

কেমনে দিতা এত মায়ার নাতিন পরের ঘরে তুইলা রে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ