অবোধ মনরে তোমার হ’ল না দিশে

শিল্পী: লালন

গীতিকার: লালন

অবোধ মনরে তোমার হ’ল না দিশে।
এবার মানুষের করণ হবে কিসে॥

কোন্দিন আসবে শমনের চেলা
ভেঙ্গে যাবে ভবের খেলা
সে দিন হিসাব দিতে বিষম জ্বালা
ঘটবে শেষে॥
উজান ভেটেন দুইটি পথ
ভক্তিমুক্তির করণ সেত
এবার তাতে যায় না জরামৃত
যমের ঘর সে॥
সে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন বলি
ফাঁকে বসে॥

লালন, public domain since 1951. Text from Bengali Wikisource. মূল পাঠ দেখুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ