রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা

রঙ্গিলা রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা
আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে
বন্ধু কই রইলা রে
আমারে ছাড়িয়ারে বন্ধু কই গেলা রে

তুমি হইও গাঙ্গ রে বন্ধু
আমি গাঙ্গের পানি।

জোয়ারে ভাটাতে হবে
নিতুই জানাজানি রে নিতুই জানাজানি

তুমি হইও ফুলরে বন্ধু আমি হবো হাওয়া
দেশ বিদেশে ফিরবো আমি
হইয়া মাতেলা রে হইয়া পাগেলা।।

সেকালে কইছিলারে বন্ধু
হস্ত দিয়া মাথে।

তোমার মালার ফুল হইয়া
ফুইটা রব সাথে রে ফুইটা রব সাথে

খালি কণ্ঠ খালি রইল
না পরিলাম মালা।

না আইলো মোর প্রাণের পতি
(হায় হায় রে…)
ডুইবা গেলো বেলা রে ডুইবা গেলো বেলা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ