আমি কূলহারা কলংকিনী

আমি কূলহারা কলংকিনী।
আমারে কেউ ছইয়ো না সজনী।

প্রেম করলাম প্রান বন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে।
আমার কেঁদে যায় দিন রজনী।।

প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
আমার মন জানে আমি জানি।।

সখী আমার উপায় বলো না
এ জীবনে দূর হইলো না।
বাউল করিমের পেরেশানি।।

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ