আমি খোলা জানালা

আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ ।।

উধাও সাগর তুমি অঢেল নীলে
আমি অস্তরাগ শেষ বিকেলে
তুমি কথা না রাখা নিরালা দুপুর
আমি বিমনা অবকাশ ।।

শুধুই ছবি আমি ধুলোয় ঢাকা
তুমি চলমান সুর স্বপ্ন মাখা
তুমি কাছে না থাকা খেয়ালী সুদুর
আমি বিরহী ইতিহাস

আমি খোলা জানালা
তুমি ওই দখিনা বাতাস
আমি নিঝুম রাত
তুমি কোজাগরি আকাশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ