তোমাকে বাঁশির মতো বাঁজাই

তোমাকে বাঁশির মত বাঁজাই
পাথর দলা কাঁদা মাটি দিয়ে
ইচ্ছে মতো গড়ি আবার
ইচ্ছে মতো ভেঙে ফেলি

কাছের পলক কাঁচের মতো
শঙ্খ বাজে পূজার মতো
সাজিয়ে দেয় তোমাকে আমাকে
ইচ্ছে মতো গড়ি আবার
ইচ্ছে মতো ভেঙেও ফেলি

সুখের পাশে একটু দূরে
তুমি আমি কোন সুদূরে
হারিয়ে যাই দুজনে দুজনার
ইচ্ছে মতো গড়ি আবার
ইচ্ছে মতো ভেঙেও ফেলি

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ