এই পৃথিবীর পান্থশালায়

এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেন বাজে আমার প্রান।।

কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।।

এই যোগ বিযোগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।

কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ