তুমি চেয়েছিলে ওগো জানতে

তুমি চেয়েছিলে ওগো জানতে
কেন এত ভাল লাগে তোমাকে
আমি বহুবার ভেবে দেখেছি
তার উত্তর কিছু জানি না।।

শুধু জানি তুমি আছ
তাই ভাল লাগে পৃথিবীকে
তুমি আজও ভালবাসো
তাই ভালবাসি জীবনকে
ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে
এই জীবনকে চাই না
আমি আর কিছু জানি না

তুমি যখন ছিলে না
ওগো তখন সুখ ছিল না
তখন আমার কবিতার সাধনা
সুরের আরাধনা
বিফল বিভূমে হারাতো

সেই তুমি ফিরে এলে
তাই বেঁধে রাখি কবিতাকে
সেই আমি সেই তুমি
তাই সুরে বাঁধি বাঁশিটিকে
ওগো তোমায় ছাড়া এই কবিতাকে
এই বাঁশিটিকে চাই না
আমি আর কিছু জানি না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ