যন্ত্রমানব

নিশ্চুপ নিরবতা, খোলা অতীতের পাতা
ঘুণে ধরা মলাটের পরতে পরতে ধুলোমাখা
আমার জমে থাকা কত কথা
কত মতাদর্শে অবুঝ সেজেছি
কত প্রলোভনের মায়া মুছেছি

সবটুকু ত্যগ আমি মেনে নিতে পারি
বিশ্বাস মোর বিশালতায়
তবে কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে
ফিরে যাই স্মৃতির পাতায়

যন্ত্রমানব হয়ে দিনের কর্ম শেষে
ফিরি যখন আঙিনায়
কিসের খোঁজে নিশ্চুপ নিরবতা এলে
ফিরে যাই স্মৃতির পাতায়

উর্বর সমতলে এখন আমার বিচরণ
অতীতের পাতায় কিছু শেখরের নিদর্শন
আমার না বলা কত কথা …

Comments

Popular posts from this blog

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ