সোনার অক্ষরে লেখা ভুলে যাওয়া নাম

সোনার অক্ষরে লেখা ভুলে যাওয়া নাম
মনের আধারে আমি লুকিয়ে নিলাম।।

যার কোন যেন মন
ডুবে যায় যখন তখন
ভুলে যাওয়া দিনের আঁচল ধরে
কান্নায় ভেঙ্গে পড়ে মন
অজানা রাতের মত এলো
ঘরে কে আবার
যেন রূপোলী আলোর জালি জড়ানো আধার।।

দাগ মিছে যায় ধীরে ধীরে
দিন যত চলে যায়
বেদনার পাখি এসে
বাসা বাধে মনের ছায়ায়
গোধূলির ধূসরতায় লাল চোখেতে
দিয়েছে আগুন ঢেলে আমারো বুকে, বুকে।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ