যদি কিছু আমারে শুধাও

যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কবো
নীরবে চাহিয়া রবো
না বলা কথা বুঝিয়া নাও।।

ঐ আকাশ নত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত
কথা বলে গেছে কত।

তেমনই আমার বাণী
সৌরভে কানাকানি।
হয় যদি ভ্রমরা গো
সে ব্যাথা বুঝিয়া নাও।।

অন্তরে অন্তরে যদি কোন মন্তরে
বোবা এ প্রাণের ব্যাথা
বোঝানো যেতো গো তারে।

কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি।

কিছু নয় তার কাছে
এটুকু বুঝিয়া নাও।।

Comments

Popular posts from this blog

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ