গান হয়ে এলে

গান হয়ে এলে মন যেন বলে
সারা বেলা এত সুর নিয়ে
নিজেরে কেমনে বল রাখি লুকিয়ে।।

ওগো মোর ভাবনা ওগো মোর কামনা
এসেছ জীবনে তবু তোমারে যেন বুঝিনা।
এ কেমন অলংকারে। নিলে জড়িয়ে।।

তুমি মোর নয়নে তুমি মোর স্বপনে
যে ছবি একেছ সে তো শুধুই রবে গোপনে।
এ হৃদয় অহংকারে। দিলে ভরিয়ে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ