আমি রজনীগন্ধা ফুলের মত

আমি রজনীগন্ধা ফুলের মত
গন্ধ বিলিয়ে যাই
আমি মেঘে ঢাকা চাঁদের মত
জোছনা ঝরিয়ে যাই
আমি গানে গানে প্রানের যত
বেদনা লুকাতে চাই।।

বুকের মাঝে যে বাঁশী
অকারনে বার রার
পায় না তো অধিকার।

আজও এ কথা আমি যে শুধুই।
নিজেকে বোঝাতে চাই।।

চলার পথে কাঁটা যে হতে
চাই নাকো আমি আর
ভুল ভাঙ্গে যদি তার।

আমি নিরবে ভাল যে বেসে।
নিজেকে পোড়াতে চাই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ