জন্ম থেকে জ্বলছি মাগো

জন্ম থেকে জ্বলছি মাগো
আর কতদিন বল সইবো
আবার আদেশ করো তুমি আদেশ করো
ভাঙ্গনের খেলা খেলবো।।

আমার এ ব্যাথা ভরা গান
ফুল পাখি নিয়ে নয়
দুখে আগুনে পোড়া প্রাণ
শুধু কেঁদে কেঁদে কয়
ও মা তোমার ভাঙ্গা সংসার
কবে যে সুখে ভরে তুলবো।।

আমি তো দেখিনি আলো
জীবনে কোনদিন
এত আশা ভালবাসা
আধারে হল মলিন
দিন চলে যায় দাও বিদায়
সময় হলেই ফিরে আসবো।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ