আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান

আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান।
কোথা সে আরি অভেদ যাহার জীবন- মৃত্যু- জ্ঞান।।

যার মুখে শুনি তওহিদের কালাম
ভয়ে মৃত্যুও করিত সালাম।

যার দ্বীন দ্বীন রবে কাঁপিত দুনিয়া
জ্বীন পরী ইনসান।।

স্ত্রী- পুত্ররে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক
সেহে কোরবানী দিত প্রান হায়! আজ তারা মাগে বিখ।

কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া
ত্রিভুবনে ভয় করিত না যারা।

আজাদ করিতে এসেছিল যারা
সাথে ল’য়ে কোরআন।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ