যদি ভাব এ তো খেলা নয়

যদি ভাব এ তো খেলা নয়
ভুল সে তো শুরুতেই।
না ফুটিতেই কুল যদি ঝরে যায়
কাঁদ শ্রাবণের কাঁদনে।।
যদি শোনো হাওয়ায় কথা বলে
কে জানে সে কার অভিমান।
না জ্বলিতে দীপ যদি নেভে যায়
শুরুতেই হোক অবসান।।
যদি দেখ নীড় ভেঙে দিতে
আকাশেও আসে ঝড়।
মনে করো কোনো বালুচরে তুমি
বেঁধেছিলে এই খেলাঘর।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ