লেইস ফিতা লেইস

লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
চুড়ি ফিতা রঙিন সুতা রঙিন করিবে মন
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস
সাজিয়ে দেবো গুছিয়ে দেবো ছোট্ট সুখের ঘর
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।

এই ফিতা যার মাথায় রবে
আদর সোহাগ যতন পাবে
এই ফিতা তাই
জনম জনম বাইন্ধা রাখে
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।

রেশমি চুড়ি কাঁকন বালা
ছোট্ট নোলক ঝিনুক মালা
কোমর বিছা নূপুর বাজা
তাঁতের শাড়ি অঙ্গে প্যাঁচা
লেইস ফিতা লেইস
লেইস ফিতা লেইস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ