যাবার আগে কিছু বলে গেলে না

যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধু রইলে চেয়ে
কিছু কি বলার ছিল না।।

তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা
ওদের ঐ উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না।।

এত কি অভিমান, ভুল বোঝা বল কত
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে এত
কিসের অহংকারে এখনো আগেরই মত
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ