চোখের পানি দেখে যে ভুললো না

চোখের পানি দেখে যে ভুললো না।
মিষ্টি কথায় সে কী ভুলবে

কুর্শিকাঁটা দিয়ে রুমালে ফুল তুলে
দিয়েছিলে যারে গিয়েছো তারে ভুলে।
দূরে থেকে কাছে এসে দূরে গেল চলে
কেন চলে গেল বললো না, বললো না
কেন চলে গেল বললো না।।

সূর্যমুখীর মত চেয়ে থাকি অবিরত
ভালবেসে ছুয়ে গেলে মুছে যাবে দুঃখ যত।
আজো আমি তারই আছি তার আশাতে বাঁচি
এই কথা জেনেও টললো না, টললো না
এই কথা জেনেও টললো না।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ