সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো

সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।

কবে ক’নে হইল আমার তার সংগে দেখা
অংশীদার নাইরে তার সে তো হয় একা ।।

রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।

হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।।

মুখ চাইয়া হাসে আমার যত আরি পরী
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ