কাল তো ছিলাম ভালো

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না

নাচের কলি ফুটিয়ে দিল হাতেরও পরশে
কারে যে বলি মরেছি আমি কুমারী বয়সে
ঘরে তে মন টেকে না
বাহিরে সুখ মেলে না
না না এ জ্বালা সইতে পারি না
একেলা রইতে পারি না

কে যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে
সম্মুখে পেলে জড়াবো তারে বুকেরই আঁচলে
হৃদয়ে তার ঠিকানা
জানেনা কেউ জানে না
না না তারে যে কইতে পারি না
একেলা রইতে পারি না

কাল তো ছিলাম ভালো
আজ আমার কি হলো
সে কথা কইতে পারি না
না না একেলা রইতে পারি না

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ