বেদনার সবটুকু

বেদনার সবটুকু আমাকে দিয়ে
সুখ নিয়ে তুমি ফিরে যাও
তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো
বলব না ভালবাসা দাও।

শয্যায় বসে বসে গুণব মরণের দিন
ভুল কি ভাঙবে না তোমার কোনদিন
জানি, চিরকাল বিমূঢ় হয়ে দুঃখই পেয়ে যাব।

মনের অগোচরে কোন কথা থাকলে বলিও
কোন কলি থাকলে তাকে ফুটতে দিও
ভাবতে অবাক লাগে তুমি বদলে গেছ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ