আমি যে গান গাই

আমি যে গান গাই
জানি নে সে কার উদ্দেশে।।

যবে জাগে মনে অকারণে
চঞ্চল হাওয়ায়, প্রবাসী পাখি উড়ে যায়
সুর যায় ভেসে কার উদ্দেশে।।

ওই মুখপানে চেয়ে দেখি
তুমি সে কি অতীত কালের স্বপ্ন এলে
নূতন কালের বেশে।

কভু জাগে মনে।
আজও যে জাগেনি এ জীবনে
গানের খেয়া সে মাগে আমার তীরে এসে।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ