আমি যামিনী তুমি শশী হে
আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।।
মম সরসীতে তব উজল
প্রভা বিম্বিত যেন লাজে।।
তোমায় হেরিগো শয়নে
স্বপনে তাম্বুর রাঙ্গা বয়ানে
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।
তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।
তুমি অগণিত তাঁরা গগনে
প্রাণবায়ু মম জীবনে
তব নামে মম প্রেম মুরলী
পরাণের মাঝে বাজে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন