কারো আপন হইতে পারলি না অন্তর

কারো আপন হইতে পারলি না অন্তর
আমার ভালবাসার শূন্য ভিটায়
কেউ বাঁধল না ঘর

ব্যথা দেয়ার মানুষ আছে – কথা দেয়ার নাই
আশার পাখি খাঁচায় বাইন্ধ্যা – আশায় দিন কাটাই ।।
আমি কাঁদিতেও পারতাম যদি
চোখের জলে পাইতাম নদী
পাইলাম বালুচর
কারো আপন হইতে পারলি না অন্তর

জ্বালা হইল গলার মালা অঙ্গার হইল মন
বাহিরে বসন্ত আসে ভিতরে শ্রাবণ ।।
কেউ সোহাগেরই চন্দন দিয়া
ভালবাসার বন্ধন দিয়া
নিলো না খবর

কারো আপন হইতে পারলি না অন্তর
আমার ভালবাসার শূন্য ভিটায়
কেউ বাঁধল না ঘর
কারো আপন হইতে পারলি না অন্তর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ