শুধু একবার বলে যাও

শুধু একবার বলে যাও
আমি যে তোমার কত প্রিয়।
এই ভীরু মন দোলে কোন
না বলা কথায় জেনে নিও।।

হাত বাড়িয়ে আছি বসে
আসবে কখন আমার পাশে।

এত আয়োজন পূর্ণ করে।
রঙে রঙে ভরে দিও
আমি যে তোমার কত প্রিয়।।

স্বপনে জড়ালে যেন ভালবেসে
মুগ্ধ করেছ আমায় কাছে এসে

মন তোমারই পেল খুজে
লগ্ন মধুর এল বুজি।

সারাটি জীবন ধন্য করে।
সুরে সুরে ডেকে নিও
তুমি যে আমার কত প্রিয়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ