যে তোরে পাগল বলে
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু।।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু।।
আজকে আপন মানের ভরে
থাক্ সে বসে গদির ‘পরে–
কালকে প্রেমে আসবে নেমে,
করবে সে তার মাথা নিচু।।
যে তোরে পাগল বলে
তারে তুই বলিস নে কিছু।।
আজকে তোরে কেমন ভেবে
অঙ্গে যে তোর ধুলো দেবে
কাল সে প্রাতে মালা হাতে
আসবে রে তোর পিছু-পিছু।।
আজকে আপন মানের ভরে
থাক্ সে বসে গদির ‘পরে–
কালকে প্রেমে আসবে নেমে,
করবে সে তার মাথা নিচু।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন