অনেক প্রেমে রাঙানো আমার এ মন

অনেক প্রেমে রাঙানো আমার এ মন
ওগো প্রিয় বল না তোমার কি প্রয়োজন।

আজ তোমার চরণে করি গো সমর্পন
ওগো প্রিয় বল না তোমার কি প্রয়োজন।

তোমার তরে রেখেছি সাজিয়ে
মেলে দুটি নয়ন দেখ না চেয়ে।

তুমি মোর যৌবন সপিতে তোমায়।
করেছি আমি আজি আয়োজন।।

আমার মাঝে যা কিছু আছে
এসেছি নিয়ে তা তোমারই কাছে।

জীবনে মরণে কামনা তোমায়।
দিবা নিশি তাই এ নিমন্ত্রন।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ