ওরে ও পরদেশী, যাবার আগে দোহাই লাগে

ওরে ও পরদেশী, ও… পরদেশী

যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও
আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও।।

প্রথম বারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে।
মন দিয়েছি কখন আমি নিজেই জানি না, নিজেই জানি না
এই মনটারে পায়ে দোলে কেন চলে যাও
আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও

এমন আগুন জ্বেলে বুকে অশ্রু দিয়ে দুটি চোখে।
ভালবাসার স্বপ্ন আমার ভেঙ্গে দিও না, ভেঙ্গে দিও না
পাষাণ এ বুক ভেঙ্গো না গো আমার মাথা খাও
আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ