বসন্ত ছুঁয়েছে আমাকে

বসন্ত ছুঁয়েছে আমাকে
ঘুমন্ত মন তাই জেগেছে
এখন যে প্রয়োজন
তো মা কে
নিঃসঙ্গ এই হৃদয়ে ।।

বিমূর্ত সন্ধ্যার গোধুলিতে
প্রিয় প্রসঙ্গ হয়েছে
জীবন সেখানে থেমে যায়
যেখানে খুঁজেছি তোমার
তাই যে প্রয়োজন তোমাকে
নিঃসঙ্গ এই হৃদয়ে

নিবিড় প্রেমের কাহিনীতে
স্মৃতিগুলো উঁকি দেয়
চাওয়া পাওয়ার হিসেবে
কিছুই যে থাকে না শেষে
তাই যে প্রয়োজন তোমাকে
নিঃসঙ্গ এই হৃদয়ে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ