তুমি যে আমার কবিতা

তুমি যে আমার কবিতা
আমার বাঁশীর রাগিনী
আমার স্বপন আধ-জাগরণ
চিরদিন তোমারে চিনি।।

আমি কে তোমার যদি জানতে
তবে কি আমায় কাছে টানতে
হয়ত সুদূরে যেতে গো সরে
না, না নয়নের নীলে তুমি যে ছিলে।।

তুমি এলে তাই স্বপ্ন এলো
ইন্দ্রধনুর লগ্ন এলো।
এ মধুর প্রহর হোক না অমর
ওগো মোর পল্লবিনী।।

যদি এ লগন আঁধারে ঢাকে
যদি নেভে দ্বীপ পথের বাঁকে।
তুমি যে আমার বলব আবার।
চিরদিন তোমারে চিনি।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ