শুভ্র তুষার

শুভ্র তুষার জুড়ে পড়ছে ধরায়
কিছু সুখ উঁকি দিল আমার আঙিনায়
মিষ্টি অনুরাগ জমেছে কোথায়
ঠিকানা হারিয়ে গেছে কোন সীমানায়
নিমেষেই বদলে দিলে পৃথিবীরও রূপ
হিসেবের জোড়াসাকো অযাচিত সুখ

এমন রাতে দু:খ গুলো লুকিয়ে যায় দূরে
এমন রাতে নির্মল প্রেম শুধু ধরা পড়ে

আমি তাই শূন্য হাতে ডেকেছি তোমায়
যদি তুমি আস পাখি হৃদয়ের খাচায়

ফেরাতে চাও হতাশাতে বদলে যাওয়া সব
ফেলে আসা ইচ্ছে গুলোর ব্যর্থ অনুভব

ছুটে যাই মরিচীকায় খুঁজতে যে তোমায়
যদি তুমি ফিরে আস এমন ধারণায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ