দীপ ছিলো শিখা ছিলো

দীপ ছিলো শিখা ছিলো
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিলো কথা ছিলো
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

ঝর্না কেমনে হয় নদী
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

বুক ভরা আশা নিয়ে মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে ।।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দললো না
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ