চলেই যদি যাবে তুমি

চলেই যদি যাবে তুমি
তবে এসেছিলে কেন আমার এ অন্তরে।

কেন যে করি শুধু আশা
সবই যে মিছে ভালোবাসা
এত জানে তবু মন
গাঁথে তারই মালা
কিযে চায় পৃথিবী
সুখ নিয়ে ডুব দেয়।।

জানি সে তো কভু আর
আসবেনা ফিরে
হারিয়েছে বহু দুরে
একাকী ফেলে মোরে
তবুও মন খুঁজে হায়
আজো তারই ঠিকানায়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ