মুখে বলো ভালোবাসো

মুখে বলো ভালোবাসো
কাছে ডাকি কাছে আস না
যা বোঝার বুঝেছি আমি
আসলে আমায় তুমি ভালোবাস না।।

বুঝিনি কালো কোকিল
কখনো বাঁধে না বাসা
সাগরের নোনা জলে মেটে না তৃষা।

তোমার সুখে আমি হাসি
আমার সুখে কেন হাসো না
আসলে আমায় তুমি ভালোবাসনা

বুঝিনি তোমার বুকে
মন বলে নাই যে কিছু
এতদিন ছুটেছিলাম আলেয়ার পিছু।

তোমার দুঃখে আমি দুঃখি
আমার দুঃখে কেন ভাসো না
আসলে আমায় তুমি ভালোবাসনা।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ